শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ


DhakaReport24.com || 2024-08-17
ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভারী বর্ষণে পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন মানুষ।

শনিবার (১৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে সড়কের ওপর পড়ে। তা পরিষ্কার করে নেওয়ার পর আবার বড় অংশ ধসে পড়ে। এতে সারাদেশের সঙ্গে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সাপমারা এলাকায় পাহাড় ধসে পড়েছে। সেখানে সড়কজুড়ে মাটির স্তূপ রয়েছে। এখন মাটি সরানোর কাজ চলছে। সব মিলিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড় ধসে সড়ক বন্ধ হয়ে যায়। এখন ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের উদ্যোগে মাটি সরানোর কাজ চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম