শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2024-04-24 14:26:45
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সৈয়দুল আমিন (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দুল আমিন কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর এ-১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। ওই ক্যাম্পের মাঝির (নেতা) দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে পেয়ে সৈয়দুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি শামীম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম