শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ১১ জেলে দগ্ধ


সাজন বড়ুয়া
DhakaReport24.com || 2023-09-01 13:04:00
কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ১১ জেলে দগ্ধ

কক্সবাজারের নুনিয়ারছড়ায় একটি ফিশিং ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন জেলে অগ্নি দগ্ধ হয়েছে। আহতদের পাঠানো হয়েছে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে । আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাটে  এ ঘটনা ঘটে। 

নেীকায় দগ্ধ হয়ে আহতা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিদগ্ধ বাকি ৯ জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে প্রায় ১৯ জন জেলে এফ.বি লাকি নামক একটি ফিশিং ট্রলারে অবস্থান করার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয় ১১ জন জেলে। 

পরবর্তীতে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিতসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৷ এছাড়া বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে অবজারভেশনে রাখা হয়েছে।

ঐ ট্রলারের হেডমাঝি আবুল কামাল জানান তারা কক্সবাজার ৬নং ঘাটে অবস্থান করার সময় এই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণটি ঘটে ভাগ্যক্রমে আমিসহ আরও কয়েকজন একটু দূরে থাকায় বিস্ফোরণের সাথে সাথে পানিতে ঝাঁপিয়ে পড়ি এতে অক্ষত অবস্থায় রক্ষা পাই।

তবে তারা ধারণা করছেন, গ্যাস সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। আহত ব্যক্তিরা কক্সবাজার জেলার মহেশখালী, পেকুয়া, চকরিয়াসহ বিভিন্ন এলাকার বলে জানা গেছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম