শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি, তিন শিশুসহ গুলিবিদ্ধ ৪


DhakaReport24.com || 2023-05-08 16:40:30
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি, তিন শিশুসহ গুলিবিদ্ধ ৪

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে ফের গুলির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৮ মে) সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ ডব্লিউ) এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ওমর ফারুক (৭), মো. সেফায়দ (৫), মো. জসিম (৬) ও করিম উল্লাহ (৫৫)। তারা সবাই উখিয়া ক্যাম্প-৮ ডব্লিউ-এর বাসিন্দা।

রোহিঙ্গারা জানান, ক্যাম্পের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পথচারী, তিন শিশুসহ ছড়াগুলিতে চারজন রোহিঙ্গা আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ক্যাম্পে গোলাগুলির ঘটনার কথা স্বীকার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ রোহিঙ্গার ছড়া গুলিতে আহত হয়েছে। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চলছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম