শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

জসিম উদ্দিন'কে আহবায়ক করে মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা


DhakaReport24.com || 2023-04-02 14:10:15
জসিম উদ্দিন'কে আহবায়ক করে মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা

দীর্ঘ চার বছর পর মোঃ জসিম উদ্দিন বিজয়'কে আহবায়ক করে  মহেশখালী উপজেলা  ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।৩১ মার্চ হোসাইন সাদ্দাম ও আবু মোঃ মারুফ আদনান'র এক যৌথ বিবৃতিতে এগারো জন বিশিষ্ট নতুন এই কমিটি অনুমোদন দেয়া হয়।মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণায় মহেশখালী উপজেলার ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।মোঃ জসিম উদ্দিন বিজয় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে ইসলামের ইতিহাস উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে।

 

সে মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়ন,দক্ষিণ ঝাপুয়া পাঁচ নং ওয়ার্ডের রহমত আলীর দ্বিতীয় পুত্র এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সহোদর।নতুন এই  আহবায়ক কমিটিতে অন্যান্যরা হলেন মুজিবুল হাসান,শাহনেওয়াজ হাবিব,আবদুল্লাহ আল কাইয়ুম,মোহাম্মদ শাকিলুর রহমান,মোহাম্মদ মোর্শেদ আলম,মিজানুর রহমান,সাইদ মোহাম্মদ অনিক,মোহাম্মদ  আয়াত উল্লাহ,মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয় সদস্য আমজাদুল আলম হারুন।