কক্সবাজারের মহেশখালী উপজেলায় কালারমারছড়ায় পাহাড় ধসে রবিউল হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।গত ১৯ জুন ২০২২ তারিখ রোববার রাত ৯ টায় অফিস পাড়ায় পাহাড় ধসের মাটি কেটে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা। সে স্থানীয় গোরা পুছোনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে বৃষ্টির সময় খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজার পর গতকাল রাত ৯ টার দিকে স্থানীয়রা শিশুটির সন্ধান পান। কক্সবাজার পাহাড় ধসের মাটি কেটে শিশুটির লাশ উদ্ধার করে তারা।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন বলেন, পাহাড় ধসে শিশুর মৃত্যুর বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এর আগে মাঝারী ও ভারী বর্ষণে পাহাড়ীঢলে স্থানীয় বসবাসকারীদের সতর্ক করা হয়েছে। তবুও এসব মানুষ সরে যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম