সাজাপ্রাপ্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক লেনদের চেক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় দণ্ডিত হয়েছেন তিনি। সোমবার (৭ মার্চ) নগরীর কোতোয়ালি থানার লাভ লেইনে আবেদিন কলোনি থেকে ববিতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ববিতা বড়ুয়াকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এসব মামলার সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আএ/আরএএম