মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম পহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ, মিরসরাই পৌরসভা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, মিরসরাই প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, স্বপ্নতরী-৭১, গ্রীণ ভয়েসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম