বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

তসবিহর ঘুঁটি গলায় আটকে শিশুর মৃত্যু


DhakaReport24.com || 2026-03-27
তসবিহর ঘুঁটি গলায় আটকে শিশুর মৃত্যু

তসবিহ নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি ঘুঁটি গিলে ফেলার পর সেটি গলায় আটকে তালহা বিন শহীদ ভূঁইয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তালহা ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

তালহার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন। আর মা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় তসবিহর ঘুঁটি আটকানোর পর পরিবারের সদস্যরা শিশু তালহাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। গলায় তসবিহর ঘুঁটি আটকে তার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল। এতে তার মৃত্যু হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম