বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


DhakaReport24.com || 2025-08-16
চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রামের বাকলিয়ায় একটি প্লাস্টিক কারাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে রাতে প্রথমে জুটের গুদামে আগুন লাগে। এরপর পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। জুটের গুদাম ও কারখানা ব্যক্তি মালিকানাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় বেকায়দার পড়তে হচ্ছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবুও রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন নির্বাপণের কাজ চলছে। আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম