সোমবার (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে । এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জেলা প্রশাসনের ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন ।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, আগামীকাল (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়ায় সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের ব্যাপারে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও ভোটের দিন ১৬টি কেন্দ্রে ১৬ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। শতভাগ নিরেপক্ষ নির্বাচন করতে যা যা করার দরকার চট্টগ্রাম জেলা প্রশাসন তাই করবে বলেও জানান তিনি।
সপ্তম ধাপে সাতকানিয়া ইউনিয়ন, ছদাহা ইউনিয়ন, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা ও সোনাকানিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।