শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু


DhakaReport24.com || 2022-01-25 19:59:45
পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড ও নগরের ডবলমুরিং থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার(২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকায় এবং সকাল ৬ টার দিকে নগরের ডবলমুরিং থানার ইসলামিক ব্যাংক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বাঁশবাড়িয়া হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তিশা আক্তার মিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

অন্যদিকে, রিকশায় করে যাওয়ার সময় সিটিবাসের ধাক্কায় গুরুতর আহত হয় মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। পরে তাকেও চমেক হাসপাতালে পাঠানো হয়।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটি চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও ডবলমুরিং এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকেও  মৃত ঘোষণা করে চিকিৎসক।