বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে


DhakaReport24.com || 2024-03-29 19:00:30
চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের বায়েজিদে একটি জুতার সোল তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত করে।

এর আগে, বিকেল ৪টার দিকে টেক্সটাইল মোড়ের কোরিয়ান প্রতিষ্ঠান লংডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা গণমাধ্যমকে বলেন, ‘কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম