বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন


DhakaReport24.com || 2024-03-08 09:43:15
চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় রেলের পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, রেলের পরিত্যক্ত বগিতে আগুনের ঘটনায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত্র তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

এর আগ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর দামপাড়া ওয়াসা এলাকায় ম্যাক্স জেভি নামে একটি নির্মাতা প্রতিষ্ঠানের সাইটে আগুন লাগে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম