বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে পিকআপ চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


DhakaReport24.com || 2024-01-23 19:12:30
চট্টগ্রামে পিকআপ চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মালবাহী পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন,  লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বাবুলের ছেলে মো. জাহেদ হোসেন (২৭)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান। 

তিনি বলেন, সোমবার (২২ জানুয়ারি) বিকেলে তিনবন্ধু মোটরসাইকেল যোগে লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। 

সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়ার নয়াপাড়া এলাকায় পৌছালে পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক পিকআপ চালক পলাতক রয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম