বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি সোনা


DhakaReport24.com || 2024-01-13 13:30:30
বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি সোনা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে শারজাহ ফেরত একটি ফ্লাইটের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটের ভেতর তল্লাশি করে একটি খালি সিটের নিচ থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪০ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিত যৌথ অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের বিজি-১৫২ থেকে তল্লাশির মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লক্ষ ৭১ হাজার ৩৬০ টাকা। এসব স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় উদ্ধারকৃত স্বর্ণের মূল্যের পুরোটাই বাংলাদেশ সরকারের রাজস্ব আয় হিসেবে যুক্ত হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম