বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চতুর্থবারের মত সংসদ সদস্য হলেন হাছান মাহমুদ


DhakaReport24.com || 2024-01-07 21:25:30
চতুর্থবারের মত সংসদ সদস্য হলেন হাছান মাহমুদ

রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক আসন (চট্টগ্রাম-৭) চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  

তিনি এই আসন থেকে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি) পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।  

এছাড়া জাতীয় পার্টির মুসা আহমেদ রানা (লাঙল) ২ হাজার ২০৬ , তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালি আঁশ) ১ হাজার ৩৩১, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) ১ হাজার ৩৯০, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) ১ হাজার ১৩০ ভোট পেয়েছেন। মোট কেন্দ্র সংখ্যা ১০৩টি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম