বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেপ্তার


দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-09-05 17:13:30
চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছেন। 

গত মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দেওদিঘী ফজু সওদাগরের বাড়ী  এলাকার এজাহার মিয়ার ছেলে শহিদ, ইছামতিকুল গ্রামের বেলাল উদ্দিন এর ছেলে মোঃ বোরহান, খাগরিয়া ৫নং ওয়ার্ড পূর্ব পাড়া গ্রামের হাশেম আলী’র পুত্র মহি উদ্দিন। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তারকৃতদের আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম