বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ছাদ থেকে নিচে পড়ে নির্মান শ্রমিক নিহত


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-31 13:11:30
সাতকানিয়ায় ছাদ থেকে নিচে পড়ে নির্মান শ্রমিক নিহত

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন একতলা বাড়ীর দেয়ালে প্লাষ্টারের কাজ করার সময় হঠাৎ পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।নিহত ওই শ্রমিকের নাম মেহেদী হাসান (২৫)। সে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাইয়ার খিল নয়াপাড়ার মেহাম্মদ আলীর ছেলে।আজ(৩০ মার্চ) বিকাল ৫ টার সময় উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীসুত্রে জানাযায়, বৃৃহস্পতিবার বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকার আয়ুব সওদাগারের নির্মাণাধীন একতলা পাকা বাড়ীর দেয়ালে প্লাষ্টারের কাজ করার সময় মেহেদী হাসান হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য উপজেলার কেরানীহাটস্থ আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্বজনরা হাসপাতালে হতে লাশ তার ছদাহা ইউনিয়নের মিঠার দোকানস্থ নানা বাড়ীতে নিয়ে যান।

উপজেলার ছদাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মো,তৌহিদুল ইসলাম নির্মাণাধীন পাকা বাড়ীর দেয়ালে প্লাষ্টারের কাজ করার সময় হঠাৎ পড়ে গিয়ে মেহেদী হাসান নামের এক শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নিকট জানতে চাইলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম