চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চুনতি জাঙ্গলীয় এলাকায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত দুইজন হলেন— কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী আবুল বশরের ছেলে মো. জমির (২২) ও জামালপুর জেলার তুলশীরচর ইউনিয়নের হনুমান চর এলাকার মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম