চট্টগ্রামের সাতকানিয়া চোরকে হাতে নাতে ধরে ফেলায় চোর ও তার সহযোগীদের বেধড়ক মারধরে গৃহকর্তা নিহত হয়েছেন। গত ৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া ৯ নং ওয়ার্ডে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের পাশের খন্দকার খিল পাড়ায় ঘটে।
চোরের নাম শওকত বলে জানা যায়। এনিহত গৃহকর্তার নাম মো ইউসুফ(৭০)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া ৯ নং ওয়ার্ডে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের পাশের খন্দকার খিল পাড়ার মৃত আব্দুল জব্বার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আশ্রয়ন প্রকল্পের পাশে খন্দকার খিল পাড়ার মো ইউসুফ এর বাড়িতে গত সোমবার সন্ধায় অজ্ঞাত নামা একজন চোর ঘরে চুরি করতে ঘরে প্রবেশ করে। চোরের উপস্থিতি গৃহকর্তা মোঃ ইউসুফ ও তাহার ছেলে শফিকুল ইসলাম এর স্ত্রী নাসিমা আক্তার টের পেয়ে তারা তাকে কৌশলে আটক করেন।পরে বিষয়টি স্থানীয় মেম্বার ও আশেপাশের লোকজনদেরকে মোবাইল করে অবহিত করেন।
এরই মধ্য চোর ফোন করে তার অন্যান্য সহযোগীদের অবহিত করলে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ৮-১০ জন লোক এসে মো ইউসুফ ও তার ছেলে শফিকুল ইসলাম এর স্ত্রী নাসিমা আক্তারকে কিল ঘুসি লাথি ধাক্কাসহ বিভিন্ন ধরনের আঘাত করে আহত করে। ইউসুফ এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে চোরসহ হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা মো ইউসুফ ও নাসিমা আক্তারকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষনা করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত চোরের দলের হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে এক লোক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য লোহাগাড়া থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে ও উক্ত ঘটনার ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম