বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া অটোরিক্সার ধাক্কায় যুবক নিহত


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-08 18:58:45
সাতকানিয়া অটোরিক্সার ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আবু সৈয়দ (৩৫)। নিহত আবু সৈয়দ কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া মাঝিপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে।

আজ রবিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার  সাতকানিয়া-বাঁশখালী সড়কের ডলু ব্রিজের পূর্ব পাশে ফুলকলি চৌরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কের উপরে দিয়ে লোহার রড় কাধে করে নিয়ে ট্রলিতে তোলার সময়ে পেছন থেকে দ্রুতগতির একটি  ব্যাটারি চালিত অটোরিকশা ওই শ্রমিককে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে শ্রমিক আবু সৈয়দ পাকা সড়কের উপর আঁচড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে দ্রুত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আবু সৈয়দ দূর্ঘটনাস্থলের একটি রড সিমেন্টের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, অটোরিক্সার শ্রমিক আবু সৈয়দকে ধাক্কার দেয়ায় তিনি যখন সড়কের উপর আঁচড়ে পড়েন তখন তার মাথা ফেটে মগজ বের হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

  বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, এ ঘটনার তদন্ত করে দূর্ঘটানার কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম