প্রকৃতির অপার সম্ভবনাময় সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিয়াদেরকুল রাবারড্যামে পুর্ব পার্শ্বে অবস্থিত মেম্বার লেক। এ লেকটিতে রয়েছে মাছ চাষ, বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ। বিশেষ করে এ লেকে ফলের গাছ রয়েছে বেশী। লেকে রয়েছে একটি নৌকা। এ লেককে সৌন্দর্যময় করতে অবিরত কাজ করে যাচ্ছেন মেম্বার লেকে'র মালিকরা।
৪ জানুয়ারী দুপুরে মেম্বার লেক পরিদর্শন করতে যান লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান
এসময় উক্ত লেকের মালিক সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান, বান্দরবান গ্র্যান্ডভ্যালীর চেয়ারম্যান, অত্র এলাকার কৃতি সন্তান, পদুয়া ফরিয়াদেরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে অতিথিকে স্বাগত জানায় এবং লেক ঘুরে দেখান। সাথে উপস্থিত ছিলেন পদুয়া ইউপি'র প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব শহীদুল ইসলাম ও সাংবাদিক হায়হান সিকদার।
এটার সৌন্দর্য আগামীতে আরো ফুটে উঠুক এ প্রত্যাশা কামনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহজাহান। তিনি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম