বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

জাতির কাছে ক্ষমা চেয়ে লিগ্যাল নোটিশের জবাব দিলেন ভিডিওম্যান আলা উদ্দিন


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2023-01-03 14:42:45
জাতির কাছে ক্ষমা চেয়ে লিগ্যাল নোটিশের জবাব দিলেন ভিডিওম্যান আলা উদ্দিন

বিগত ১৬ ডিসেম্বর'২২ ইংরেজী রাত ১২ঃ০১ মিনিটে লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে শহিদ মিনারের বেদীতে জুতা পায়ে উঠে দরবেশ হাট সওদাগর পাড়ার অধিবাসী আব্দুল ছালামের পুত্র  ভিডিও ম্যান আলা উদ্দিন।

জুতা পায়ে শহিদ মিনারে উঠা মোঃ আলা  উদ্দিনের  ছবিটি  সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দৃষ্টিগোচর হয় চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও মুক্তিযুদ্ধের সন্তান মোহাম্মদ শাকিলের। তিনি লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান ও দেশপ্রেমিক হিসেবে শহিদ মিনারের বেদীতে  জুতা পায়ে উঠা স্বাধীনতা ও শহিদ মিনার অবমাননার শামিল হয়েছে। তাই  আমি আলা উদ্দিনের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিই। জানতে পারি তিনি একজন ভিডিও ম্যান, যার বাড়ি দরবেশ হাট, সওদাগর পাড়া, ১ নং ওয়ার্ড, শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই। তাই আমি শহিদ মিনার অবমাননা ও অসম্মান করায়  আলা উদ্দিনকে ৭ দিনের মধ্যে  জাতির কাছে ক্ষমা চাইতে ও লিখিত জবাব দিতে লিগ্যাল নোটিশ প্রেরণ করি। পাশাপাশি তার সাংবাদিকতা করার  শিক্ষাগত যোগ্যতাও জানতে চাই।   অবশেষে আইনের প্রতি সম্মান জানিয়ে ২৯ ডিসেম্বর'২২ তারিখ ভিডিও ম্যান মোঃ আলা উদ্দিন জাতির কাছে ক্ষমা চেয়ে লিগ্যাল নোটিশের জবাব দিয়েছেন তার আইনজীবী রিদুওয়ানুল করিমের মাধ্যমে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম