বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব'২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2023-01-01 17:38:30
গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব'২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষিত বিনা মূল্যে ‘বই উৎসব'২৩ পালিত হয়। এ উপলক্ষে ১ জানুয়ারী রবিবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও আলোচনা সভা সকাল ১০টায় স্কুল মিলনায়তনে শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব জিহানুর রহমান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ ফোরকান এর সভাপতিত্বে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাবা লুৎফুর নিছা,অভিভাবক সদস্য জনাব সাইদুল আলম চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য জনাব আব্বাস উদ্দীনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও অসংখ্যা ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

বক্তারা অভিভাবক ও প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে কোটি কোটি বই তুলে দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখে সাফল্যের প্রমাণ দিয়েছে, যার প্রভাবে ভালো হচ্ছে ফলাফল।

প্রধান অতিথি জিহানুর রহমান বলেন - বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন উন্নয়নে আমরা নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছি। আমি সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানাচ্ছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম