বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

খাগরিয়া শফিকুল ইসলাম রাহী মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ৩০ ডিসেম্বর


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-29 22:17:45
খাগরিয়া শফিকুল ইসলাম রাহী মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ৩০ ডিসেম্বর

উত্তর সাতকানিয়া খাগরিয়া শফিকুল ইসলাম রাহী মহিলা দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ৩০ ডিসেম্বর রোজ জুমাবার সকাল ১০ টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সভা উদ্বোধন করবেন -ইউ এ ই  আব্দুল মোনাফ ফর বিল্ডিং ইকুপমেন্ট ট্রেডিং এর প্রোপাইটর জনাব আবু ছালেহ মাহী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২ নং খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন।

প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম স্টেশন রোড জামে মসজিদের খতিব জনাব মাওলানা মামুনুর রশীদ নুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউ এ ই হাছান আলমাজাৃ প্রেইন্ট এন্ড ডেকোর প্রোপাইটর জনাব ওসমান গণি রাফী। মাহফিলে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিটিভি সংলগ্ন লা মেনসা রেস্টুরেন্টের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আক্কাস উদ্দিন।

একান্ত সাক্ষাৎকারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব শফিকুল ইসলাম রাহী সাহেব জানিয়েছেন মাহফিলে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, প্রভাষক, আলেমেদ্বীন, রাজনৈতিক ও সামাজিক  ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দাওয়াত দেওয়া হয়েছে। আশা করছি, প্রতিবছরের মত এবারের বার্ষিক সভা   সুন্দর ভাবে সম্পন্ন হবে। তিনি সর্বস্থরের মানুষকে সভায়  দাওয়াত জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম