"উষ্ণতার পরশ সবার জন্য" ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল চট্টগ্রাম জেলা পরিষদ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতকানিয়া ডাক বাংলোতে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সদস্য আবদুল আলীমের সভাপতিত্বে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থিকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর খোরশেদ আলম, এনামুল হক, আরাফাত উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহরিয়ার রোমন, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব জমিদার মেম্বার, অর্থ সম্পাদক আবছার উদ্দিন কোম্পানি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি, যুবলীগ আওয়ামী লীগ নেতা নুরুল আলম, যুবলীগ নেতা ফারুখ আহমদ, জিহাদ হোসেন, আমির হোসেন, বিভিন্ন ইউনিয়নের মেম্বার, মহিলা মেম্বার, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে জেলা পরিষদ সদস্য আবদুল আলীম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি সকলকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম