লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক নিয়মিত সভা গতকাল ২৮ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ উল্যাহ'র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আতিকুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মোহামৃমদ হেলাল উদ্দিন ও পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন, পুঠিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহেদ সহ লোহাগাড়ার মান্যগণ্য বক্তিবর্গ।
অনুষ্ঠানে লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ, শীত মৌসুমে চুরি-ডাকাতি প্রতিরোধে ওয়ার্ড সভাপতি, ইউপি সদস্য, চৌকিদারদের ভূমিকা, মহাসড়কে থ্রী হুইলা গাড়ি চলাচলে বিধি-নিষেধ আরোপ, অপরাধীদের তালিকা প্রণয়ন ও ওয়াজ মাহফিলের পূর্ব অনুমতিসহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয় সভায়।
আইন শৃংখলা সভায় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মুুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা তথ্য আপা সুমাইয়া আকতার, আওয়ামী লীগ নেতা এইচ.এম গণি সম্রাট, নারী নেত্রী জেসমিন আকতার ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম