বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-29 11:37:00
লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় রিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রিনা খাতুন পাবনা জেলার আতাইকুলার উপজেলার বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীকে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়ায় বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন বলেন, খবর পেয়ে পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কি কারণে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, স্বামী-স্ত্রী রাতে খাবার খেয়ে এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে তার স্বামী ঘুম থেকে উঠে দেখে স্ত্রী রান্না ঘরের ভিমে ওড়ানা পেঁচিয়ে ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম