চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে রীনী আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়ন রশিদার পাড়ায় এ ঘটনা ঘটে। রীনী আক্তার মোহাম্মদ সিরাজুল ইসলামের স্ত্রী।
রীনী আক্তারের স্বামী সিরাজুল ইসলাম জানানা, বাসায় কোনও পারিবারিক ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, সকালে ঘুম থেকে উঠে দেখি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম