দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ এক মার্মা যুবককে আটক করেছেন।
আজ(২৭ ডিসেম্বর)মঙ্গলবার দুপুর ১টার সময় উপজেলার বাজালিয়া ইউপিস্থ হলুদিয়া সাকিনে চিতামুড়া নামক স্থানে পূজা দেবীর চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে মদসহ ওই যুবককে আটক করা হয়।
আটককৃত ওই যুবকের নাম লা মং চিং মার্মা (২০)। সে বান্দরবান জেলার সদর থানার সুয়ালক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাঝের পাড়ার মং ব্রোনিও মার্মার
ছেলে।
পুলিশসুত্রে জানাযায়,আজ দুপুরে সাতকানিয়া থানার এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া সাকিনে চিতামুড়া নামক স্থানে পূজা দেবীর চায়ের দোকানের সামনে রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে গাড়ী তল্লাশিকালে একটি নাম্বার বিহীন সিএনজি গাড়ী হতে লা মং চিং মার্মাকে ৩০০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন,উক্ত মদসহ এক ব্যাক্তি আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৪ (গ) রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম