বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া বাবুনগর ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-27 14:17:00
সাতকানিয়া বাবুনগর ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতকানিয়া মাদার্শা বাবুনগর মক্কারবাড়ী ঐতিহ্যবাহী মাদ্রাসা ইয়াছিন মক্কী আল - কাছেমিয়্যাহ্ হেফজখানা এতিমখানা ও আল্লামা নুরুল হুদা (রহ.) স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে আগামী ২১ জানুয়ারী ৬ষ্ঠ ইসলানী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষে গতকাল ২৬ ডিসেম্বর সন্ধায় ইয়াছিন মক্কী মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোহাম্মদ ইসাহাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা কায়সারুল আলম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন মনু, মাদার্শা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল কবির, নুরু আহমদ কালু,মোহাম্মদ হানিফ,আহমদ মিয়া, কামাল উদ্দিনসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং সামাজিক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

আগামী ২১ শে জানুয়ারি ২০২৩ ইংরেজী তারিখে ৬ষ্ঠ ইসলামী ইসলামী মহাসম্মেলন সফল করতে সম্মেলনের আহবায়ক সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় এমপি প্রফেসর ড আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী'র পরামর্শে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন হাটহাজারী দারুল মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া সাহেব দাঃবাঃ ও পটিয়া জামিয়া ইসলামিয়া, চট্টগ্রাম এর মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামযা সাহেব দাঃবাঃ।

ইসলামি মহাসম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শায়েখ আহমুদুল্লাহ সাহেব, ঢাকা,  আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী, কুয়াকাটা, আল্লামা ড. আ.ফ. ম. খালিদ হোসাইন, চট্টগ্রাম ও আল্লামা মুফতি রেজাউল করিম আবরার,ঢাকা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- পযার্য়ক্রমে মাওলানা ছরওয়ার কামাল আজিজী,  হাফেজ মাওলানা খোবাইব বিন তৈয়ব, মাওলানা আবুল হাছান সাহেব ও ড. আবুল আলা মুহাম্মদ হোসামুদ্দিন সাহেব।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম