বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সংবর্ধিত; লোহাগাড়ায় খুশীর জোয়ার


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-27 13:58:30
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সংবর্ধিত; লোহাগাড়ায় খুশীর জোয়ার

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন গত ২৪ ডিসেম্বর ঢাকা সরওয়ার্দী উদ্যানে সকাল ১০ টায়  অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের নিবার্চিত হন। সভাপতি জননেত্রী শেখ হাসিনা কাউন্সিলদের সম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের  ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে সাতকানিয়া- লোহাগাড়ার কৃতি সন্তান চৌকষ রাজনৈতিকবিদ জনাব  আমিনুল ইসলাম আমিন মনোনীত করেন। ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও প্রভাবশালী নেতা এইচ এম গনি সম্রাট, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ নেতা মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ, উপজেলা যুবলীগের সদস্য আবছার উদ্দিন।

এদিকে চুনতিতে ২৬ ডিসেম্বর বিকাল ৫ টায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল ইসলাম আমিনকে ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত করায় চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। 

মিষ্টিমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জান মুহাম্মদ সিকদার, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম,  আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদসহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম