বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন গত ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে জননেত্রী শেখ হাসিনা ও সাধারন সাধারন হিসেবে ওবায়দুল কাদের মনোনীত হন। জাতীয় সম্মেলনের কাউন্সিলর অধিবেশনে সারাদেশের কাউন্সিলদের অনুমতি নিয়ে দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকী সদস্যদের নাম ঘোষণা করেন।
তাদের মধ্যে চট্টগ্রামের ৫ জনসহ সাতকানিয়া-লোহাগাড়ার ২ জন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামের প্রভাবশালী নেতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন প্রেসিডিয়াম সদস্য, ড. হাছান মাহমুদ- যুগ্ম সাধারণ সম্পাদক, ওয়াসিকা আয়েশা খান- অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন ভাই কে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয় এবং
দপ্তর সম্পাদক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী'র বিশেষ সহকারী লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াকে নির্বাচিত করা হয়েছে।
আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া দপ্তর সম্পাদক পদে স্থান পাওয়ায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতী লীগ ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে গুরুপূর্ণ পদে স্থান দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন জানায় এবং উল্লাসে কর্মী ও ভক্তরা সবাইকে মিষ্টি মুখ করাতে দেখা গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম