শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় এস. আলম গ্রুপের জায়গা পরিদর্শন করলেন সাইফুল ইসলাম মাসুদ


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-24 11:28:45
লোহাগাড়ায় এস. আলম গ্রুপের জায়গা পরিদর্শন করলেন সাইফুল ইসলাম মাসুদ

দক্ষিণ চট্টলার অন্যতম বাণিজ্যিক শহর লোহাগাড়া বটতলী মোটর স্টেশনের উত্তর পাশে সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন এস আলম গ্রুপের নতুন ক্রয়কৃত জায়গা পরিদর্শন করতে লোহাগাড়ায় আসেন এস আলম গ্রুপের চেয়ারম্যান, স্বনামধন্য শিল্পপতি আলহাজ্ব সাইফুল আলম মাসুদ। সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, দেশবরেণ্য আলেমেদীন ও গবেষক,আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ।

এসময় তাদের  ফুল দিয়ে শুভেচ্ছা জানান লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

২৩ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে  তিনি জায়গা পরিদর্শন করতে আসেন। জায়গা ঘুরে দেখান উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

তখন উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী মহি উদ্দিন ভূট্টু, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক রুবেল, বড়হাতিয়া ইউপির মেম্বার মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রানা, যুবলীগ নেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজসহ অন্যান্য বৃক্তিবর্গ।

এস আলম চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম মাসুদ সাহেব জায়গা পরির্দশন করে সন্তুষ্ট প্রকাশ করেন এবং এমপি মহোদয় ও জিয়াউল হক চৌধুরী বাবুলের সাথে কৌশল বিনিময় করেন। পরিশেষে তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম