শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যেগে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-23 20:39:30
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যেগে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

আজ ২৩ ডিসেম্বর রোজ শুক্রবার আমিরাবাদ ইউনিয়ন পরিষদে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যেগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রধান উদ্দ্যেক্তা ও সমন্বয়কারী সৌদি প্রবাসী ফয়েজ চৌধুরীর সার্বিক পরিচালনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সকাল ১০টায় শুভ উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও প্রবাসী কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগীদের  চিকিৎসা প্রদান করেন শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মারুফ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শান্তনু চৌধুরী, প্রসুতি ও গাইনী অভিজ্ঞ ডাঃ মরিয়ম বিনতে জিয়া ও দন্ত রোগে অভিজ্ঞ ডাঃ হামদান কাফী। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফৌজুল আজিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম ও দপ্তর সম্পাদক বেলাল উদ্দিনসহ আরো অন্যন্যা সদস্য বৃন্দ।

ফ্রী চিকিৎসা ক্যাম্পে আর্থিক সহযোগিতা করেন মানবিক সংগঠনের প্রধান উদ্যেক্তা ফয়েজ চৌধুরী, জিদ্দা প্রতিনিধি তৌসিফ রেজা চৌধুরী, মালেশিয়ার সভাপতি মারুফুল ইসলাম, সৌদি আরব সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, মদিনা প্রতিনিধি আবুল কালাম, সংগঠনের ডুবাই সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, সংগঠনের  মানবিক সদস্য যথাক্রমে মোহাম্মদ আলী, বরকত উল্লাহ বুলু,মোহাম্মদ সোলাইমান, সাইফুল ইসলাম ও আরফাত মিয়া চৌধুরী।

একান্ত সাক্ষাৎকারে চিকিৎসা ক্যাম্পের পরিচালক জনাব তৌসিফ রেজা চৌধুরী ও এইচ এম ইসমাঈল বলেন আজকের ফ্রী চিকিৎসা ক্যাম্প সফল ভাবে সুসম্পন্ন হয়েছে এবং চারজন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ১৫০ জনের গরীব, অসহায় ও সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর ভাবে চিকিৎসা সেবা পাওয়ায় রোগীরা অত্যন্ত খুশি হয়েছে। এজন্য মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং যারা সহযোগিতা করেছেন প্রধান উদ্যেক্তা ফয়েজ চৌধুরী সহ  সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আয়োজক কমিটি ভবিষ্যতে এধরনের মানবিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং সবার দোয়া ও ভালবাসা কামনা করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম