দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মো. সাইফুল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।
গত (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।
সাইফুল চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের মুন্সেফ বাজারের শামশু হাজী পাড়ার আবদুল মন্নানের ছেলে। তিনি পেশায় ফ্রিজ মেকানিক বলে জানা গেছে।
এরআগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় মারছা পরিবহনের সাথে মোটরসাইকেল সংঘর্ষে হলে সাইফুল ইসলামসহ ৩ জন আহত হন।
তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মো. সাইফুল ইসলাম মারা যায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম