শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় শহিদ মিনার অবমাননা; লিগ্যাল নোটিশ দিলেন এডভোকেট


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-23 10:24:30
লোহাগাড়ায় শহিদ মিনার অবমাননা; লিগ্যাল নোটিশ দিলেন এডভোকেট

গত ১৬ ডিসেম্বর ৫১তম মহান বিজয় দিবসে লোহাগাড়া উপজেলা চত্বরে শহিদ মিনারের বেদীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ঐসময় কথিত সাংবাদিক আলাউদ্দিন শহিদ মিনারের বেদীতে জুতা পায়ে উঠে ছবি তুলে।

জুতা পায়ে আলাউদ্দিনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে ভাইরাল হয় এবং বিভিন্ন মহলের প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। এমন অবমাননাকর কর্মকান্ডে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত অ্যাডভোকেট ও মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ শাকিল আলাউদ্দিনকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

অ্যাডভোকেট শাকিল উল্লেখ করেন যে, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা ও অসম্মান বিষয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করার যুক্তি এবং সাংবাদিকতার বিষয়ে তার কোন প্রাতিষ্ঠানিক যোগ্যতা আছে কিনা বা তার কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যুনতম এস.এস.সি সনদ আছে কিনা? এ বিষয়ে জানতে চেয়ে  আগামী ৭ দিনের মধ্যে শহিদ মিনার অবমাননা ও অসম্মান এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

একই সাথে শহিদ মিনার অবমাননা ও অসম্মানের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম