বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সৌদিতে লোহাগাড়া প্রবাসী সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস পালন


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-22 17:47:00
সৌদিতে লোহাগাড়া প্রবাসী সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস পালন

সৌদি আরবে লোহাগাড়া প্রবাসী সমিতির উদ্যোগ সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মহান বিজয় দিবস জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রবাসী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মক্কা নগরীর কাকিয়ার একটি স্টোডিয়ামে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব সভাপতি মুহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীরের যৌথ সঞ্চলনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা এহসানুল হক।

প্রীতি ফুটবল ম্যাচ ও প্রবাসী মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি আহবায়ক আলহাজ্ব জহির আহমদ।

প্রবাসী মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হক, সমিতির উপদেষ্টা ব্যাংকার জাহিদুল ইসলাম কায়সার, প্রজন্ম লোহাগাড়া সংগঠনের আহবায়ক মুহাম্মদ সাহাব উদ্দিন, লোহাগাড়া প্রবাসী সমিতি- সৌদিআরব কার্যনির্বাহী কমিটির সমন্বয়ক ও সাবেক সভাপতি মুহাম্মদ কুতুব উদ্দিন, সমিতির সমন্বয়ক ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ব্যবসায়ী আকতার হোসেন ও চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল কবির রুবেল।

সমিতির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমিন, সহ-সভাপতি আবদুস ছবুর বিন মনির, সহ-সভাপতি হাজ্বী আবদুর রশিদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক মুহাম্মদ শিপন, সমিতি’র কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক, মামুনুর রশীদ, জাহেদুল ইসলাম ফরহাদ, সালমান মাহমুদ রুবেল, আবুল হোসেন ও মোহাম্মদ হোসেন প্রমুখ।

এছাড়াও  ৫ম প্রতিষ্ঠা বার্ষির্কী ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে মক্কা-মদিনা ও জেদ্দা তায়েফের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

পরিশেষে আপ্যায়নের পূর্ব মুহূর্তে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে ও লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন মাওলানা এহসানুল হক।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম