বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-21 12:48:00
লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গতকাল ২০ ডিসেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম লোহাগাড়ায় লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আতিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জনাব এরফানুল করিম চৌধুরী।

বিদ্যালয়ের শিক্ষক জলি মল্লিক ও জুয়েল কান্তি দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আকরাম, লোহাগাড়া লায়লা হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ব্রিকফিল্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব  ছরওয়ার  কোম্পানি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন চক্রবর্তী প্রমুখ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম