মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধার্ঘ্য জানান লোহাগাড়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেখানে ক্যামেরা কাঁধে নিয়ে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে ছবি তুলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছেন।
ছবিতে দেখা যায় রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন। এসময় জুতা পায়ে শহীদ মিনারে ওঠে তাদের ছবি তুলছেন লোহাগাড়া দরবেশ হাট সওদাগর পাড়ার অধিবাসী মরহুম আব্দুল সালামের পুত্র ক্যামেরাম্যান মো. আলাউদ্দিন নামের কথিত সাংবাদিক ভিডিও ম্যান।
লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার বলেন, শহীদ মিনারে জুতা পায়ে ওঠা মানে শহীদদের অসম্মান করা। একজন পেশাদার ব্যক্তি জুতা পায়ে শহীদ মিনারে ওঠা এটা খুবই নিন্দনীয় কাজ। বিজয়ের মাসে শহীদদের অসম্মান করার এ ন্যাক্কারজনক ঘটনার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম