চট্টগ্রাম লোহাগাড়ার পুটিবিলা এলাকায় জায়গা-জমি সম্পর্কিত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ সাহাব উদ্দিন নামক এক যুবক চরম ভাবে আহত হয়েছে। এ ঘটনায় ঘটনায় চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বিষয়ে আদালত লোহাগাড়া থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।
আহত সাহাব উদ্দিন লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান সিকদার পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র। প্রতিপক্ষের হামলার শিকার হয়ে সাহাব উদ্দিনের মাথায় রক্তাক্ত জখম হয়েছে।
এ হামলার ঘটনায় ২০ ডিসেম্বর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই যুযুৎসু যশ চাকমা। তিনি জানান, কিছুদিন আগে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আহত সাহাব উদ্দিন একটি সিআর মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলাটি তদন্তপুর্বক প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম