দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো কক্সবাজার জেলার, উখিয়া থানার, বালুখালী ১০ নং ক্যাম্পের মোহাম্মদ হাফেজ মাঝির অধিনস্ত বাসেরের পুত্র মোঃ হারেছ (২২) ও চট্টগ্রামের পটিয়া থানার, হাইদগাও ইউনিয়নের মৃত বশির আহম্মদের পুত্র মোঃ হোসেন (৫৫)।
থানা সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর বিকালে এস আই মাহফুজুর রহমান ফোর্স নিয়ে উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হারেছ নামের এক মাদক কারবারি কারবারিকে আটক করে। একই দিন একই স্থানে রাতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হোসেনকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ।
অভিযানের ব্যাপারে লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, আমাদের বিশেষ অভিযানে মঙ্গলবার চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫শত ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম