শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মাত্র ১১ মাসে তামিমের সবক সমাপ্ত


সগীর মাহমুদ - চট্রগ্রাম
DhakaReport24.com || 2022-12-17 00:27:45
মাত্র ১১ মাসে তামিমের সবক সমাপ্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্রীজঘাটে  হাজী টাওয়ার তৃতীয় তলায় আন্ওয়ারুল কোরআন আদর্শ হিফজ মাদ্রাসায়  কৃতি শিক্ষার্থী মোহাম্মদ  সাকিবুল হাসান তামিম ১১ মাসে  হিফজ সবক সমাপ্ত উপলক্ষে  দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 গত বুধবার দুপুরের দিকে হাজী টাওয়ার তৃতীয় তলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ  মুহাম্মদ ফোরকান এবং সঞ্চালনায় ছিলেন  মোহাম্মদ সাইফুদ্দিন সাইফ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহসেন আউলিয়া জামে মসজিদের খতিব  মাওলানা কামরুল ইসলাম  আনোয়ারী বলেন,পশ্চিমের গোলামী ও তাদের সভ্যতা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যে শিক্ষার সাথে মুসলমানরা পরিচিত হয়েছে তা তাদের হৃদয়ের মূল্যবান সম্পদ ঈমানের উপরই আক্রমণ চালিয়েছে বেশী। অন্যদিকে শত বছরের অনাদরে লালিত প্রাচীন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিক সমাজ ও মানুষের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। এক্ষেত্রে মুসলমানরা এমন এক শিক্ষাব্যবস্থার প্রত্যাশী যা একদিকে তাদের হৃদয়ে সৃষ্টি করবে বলিষ্ঠ ঈমানী ভিত্তি এবং অন্যদিকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ সম্পদগুলোকে ইসলামী জীবনাদর্শের মানদন্ডে যাচাই করে এক বলিষ্ঠ ও উন্নত মুসলিম জীবনক্ষেত্র নির্মাণে সক্ষম হবে।


এসময় উপস্থিত ছিলেন  ওয়াসিম আকরাম, মোঃ নূর নবী,শেখ আহমদ, বাদশা মিয়া, জাহাঙ্গীর আলম, হাফেজ মুহাম্মদ সাকিবুল হাসান তামিমের পিতা মোঃআলী আকবর, সুলতান মিয়া সহকারী শিক্ষক  হাফেজ জয়নাল আবেদীন, আশেকুর রহমান, বোরহান উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।