চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অনুষ্ঠিত হয়েছে হা-মীম একাডেমী'র ১০ বছর পূর্তি উৎসব।
শনিবার (১৭ই ডিসেম্বর) সবুজে সমারোহে ঘেরা স্বনামধন্য হা-মীম একাডেমী'র অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হা-মীম একাডেমী'র প্রধান শিক্ষক সালাউদ্দীন হাবিবী বলেন - এ প্রতিষ্ঠানটি মূলত কুরআনে হাফেজদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান বলা যায়। এখানে তিন বছরের কোর্সে অষ্টম শ্রেণির পাঠ শেষ করানো হয় । ১ম বছরে পঞ্চম শ্রেণীর পাঠ শেষ করে পরবর্তী ২ বছরে অষ্টম শ্রেণির পাঠ সম্পন্ন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, খ্যাতিমান অর্থনীতিবিদ আলহাজ্ব মাসুদ খাঁন, আলহাজ্ব আসাদ খাঁন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর শাযায়াত উল্লাহ ফারুকী, চুনতির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আমিন আহমদ খান, চুনতি হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আবু নাসের আতিক।
আরও উপস্থিত ছিলেন চুনতি হাকিমিয়া কামিল-অনার্স- মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, উপাধ্যক্ষ হাফেজ মাওলানা শাহে আলম, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খালিদ জামিল, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শাফা'ত হোসাইন, ইসলামাবাদ ট্রান্সপোর্ট এর স্বত্বাধিকারী কাজী আরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর মোঃ সালাউদ্দীন।
অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও উপস্থিত ছিলেন অত্র একাডেমির প্রধান শিক্ষক সালাউদ্দীন হাবীবি সহ সকল শিক্ষকবৃন্ধ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম