যথাযোগ্য মর্যাদায় কর্ণফুলীতে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল ছয়টায় শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ।
শুক্রবার সকালে উপজেলার শিকলবাহা এ.জে চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ চৌধুরী।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
কর্ণফুলী উপজেলা আ.লীগ উদ্যোগে বিজয় দিবস পালিত:
কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদার।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু,সহ সভাপতি নুরুল আলম মেম্বার,এস এম হোসেন, সেলিম উল্লাহ খান,যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান, মেজবাহ উদ্দিন খান, কৃষি বিষয়ক সম্পাদক হারুন নেভি,যুব ক্রীড়া সম্পাদক শহীদউল্লাহ মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির আহমেদ মার্শাল,
সহ প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হাসমত আলী, শিকলবাহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ফোরকান, সদস্য আজাদ,শেখ আহমদ, বড়উঠান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মান্নানসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।