১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাতকানিয়া ঠিকাদার সমিতির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সমিতির সভাপতি মোহম্মদ জাফর আলমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান, কার্য-নির্বাহী সদস্য এবং মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম উদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক এ.টি.এম সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মোহাম্মদ জুবাইর উদ্দিন, কার্যকরী সদস্য জাবেদ ইকবাল, শফিকুল ইসলাম, হারেস মোহাম্মদ, আবু যোবায়ের চৌধুরী বাপ্পি, আব্দুর রহিম জয় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম