আজ শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতি হারায় তার সূর্য সন্তানদের। দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস মিলিতভাবে হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের।
দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শিবলি নোমান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়া হোসেন, মৎস্য কর্মকর্তা শৈকত সর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিফ ফাতেমা মৌসুমী, আনসার ও ভিডিপি কর্মকর্তা কোহিনুর আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো: ফয়সাল, মুক্তিযোদ্ধাদের মধ্যে অজিত মজুমদার, নুরুল ইসলাম, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম