চট্টগ্রাম লোহাগাড়ার আধুনগর মরা ডলুকুল ৭নং ওয়ার্ডে পৈত্রিক সম্পত্তি বসতবাড়ির আঙিনায় জবরদখলের গুরুতর অভিযোগ উঠেছে। সুরাহা পেতে মৃত মোস্তফিজুর রহমানের পুত্র মহসিন বাদী হয়ে পার্শ্ববর্তী ১) মোঃ সোলেমান, পিতা: মৃত মোস্তফিজুর রহমান, ২) মনোয়ারা বেগম বুলু, স্বামী: মোঃ সোলেমান, ৩) নাছির উদ্দীন, পিতা: মৃত আবদুস সালাম, ৪) শফিক আহমদ, পিতা: দিল মোহাম্মদ-কে বিবাদী করে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং: ২৯০/০৬-১২-২০২২।
.png)
সূত্র মতে, সম্প্রতি ০৩ ডিসেম্বর উল্লেখিত জায়গায় বি.এস খতিয়ান নং- ১৯৮২, বিএস দাগ নং- ৬৩৭৪/ ৬৩৭৭/ ৮২২৬ এবং নামজারি খতিয়ান ৩০০৩ দাগাদির আন্দর ৭.৩৩ শতক ভূমিতে বিবাদীগণ পূর্ব পরিকল্পনায় অতর্কিতভাবে প্রবেশ করে বিভিন্ন বনজ গাছপালা কর্তন করে এবং ভূমির জবরদখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মহসিন। তিনি আরও বলেন, বিরোধীয় জায়গা আমার মৌরশী প্রাপ্ত ও খরিদা। আমার পিতা মারা যাওয়ার পর আমার পৈত্রিক সম্পত্তি ভাগ-বণ্টনে আমি নিজের প্রাপ্ত জমির উপর ভোগদখলে স্থিত আছি। আমার পার্শ্ববর্তী কিছু ভূমিদস্যু সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় আমার দখলীয় জায়গায় তাদের কুনজর পড়ে। দীর্ঘদিন ধরে আমার বসতবাড়ী দখলের অপচেষ্ট করছে তারা। যেকোন মুহূর্তে আমার ও আমার পরিবারের উপর সম্ভাব্য আশংকার কথা চিন্তা করে লোহাগাড়া থানায় জিডি দায়ের করেছি। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ দাবী করছি।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের ফোন কল করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া থানার অফিসার ইন-চার্জ আতিকুর রহমান জানান, জায়গা সংক্রান্ত বিষয়ে মহসিন নামক এক ব্যক্তি একটি সাধারণ ডায়েরী করেছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম