শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পাশের হার সেরা কর্ণফুলীর আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ


DhakaReport24.com || 2022-11-28 21:49:15
পাশের হার সেরা কর্ণফুলীর আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাশের হারে সবার শীর্ষে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানের ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৫ জন পাশের হার ৯১.২২।

দ্বিতীয় স্থানে রয়েছে, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয় ২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫৪ জন, পাশের‌ হার ৯০.৭১। তৃতীয় স্থানে রয়েছে, আসিয়া মোতালেব রিজিয়া নাসরিন উচ্চ বিদ্যালয় ৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৫৩ জন, পাশের হার ৯০.৬০। 

এছাড়াও অন্যান্য স্কুলের মধ্যে রয়েছে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩৯ জন, পাশের হার ৮৪.১২। কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় ২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫৪ জন, পাশের হার ৭৭.২০। চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ৪৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭১ জন, পাশের হার ৭৮.২৭।মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮৬ জন, পাশের হার ৮৬.১১।

উপজেলায় মোট পরীক্ষার্থী ২২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯৩১ জন পাশের হার ৮৫.০৩।

 কর্ণফুলীতে দাখিল পরীক্ষার্থীদের জিপিএ নেই: কর্ণফুলী উপজেলা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা বোর্ডের আওতাধীন মোট পরীক্ষার্থী ২০৪ জন পাশ করেছে ১৬৪ জন জিপিএ নাই।
 
ফয়জুলবারী ফাজিল মাদ্রাসা ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৩ জন, পাশের হার ৭৮.৪৯। শিকলবাহা অহিদিয়া ফাজিল মাদ্রাসা ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১ জন পাশের হার ৯১.১১। চরলক্ষ্যা সিরাজুল মুনির দাখিল মাদ্রাসা ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫০ জন পাশের হার ৭৫.৭৬।

কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নার্থ বলেন, জিপিএ - ৫ বৃদ্ধি পেয়েছে, পাশের হার কমে গেছে। করোনা মহামারির কারণে নিয়মিত লেখাপড়া হয়নি। তাই শিক্ষার্থীরা এমন ফলাফল করেছে। ভবিষ্যতে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে জিপিএ- ৫ এর পাশাপাশি পাশের হার বৃদ্ধি পাবে। এজন্য যা যা করা দরকার তাই করবো।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম